তৃণমূলের রাজ্য সাংগঠনিক সম্পাদক হলেন ধীমান রায়
দি নিউজ লায়ন; তৃণমূলের রাজ্য সাংগঠনিক সম্পাদক হলেন ধীমান রায়। আজ তিনি হাতে চিঠি পান। সেই চিঠিই সংবাদ মাধ্যমের কাছে তিনি ব্যক্ত করেন। তিনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দোপাধ্যায় আমাকে যথেষ্ট সম্মানসূচক পদ দিয়েছেন। আমি গর্বিত, আমি আরও ভালো করে তৃণমূল দলটা করতে পারব। আপনি এতদিন কেন অন্তরালে ছিলেন?
এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কোন অন্তরালে ছিলাম না। একসময় চাকরি করতাম, পরে চাকরি ছেড়ে দিয়ে তৃণমূল দলে আসি এবং কাজ করি। আমি কাজের মাধ্যই ছিলাম। মোট চারজন এই সাংগঠনিক দায়িত্ব পান। তাঁরা হলেন, কুনাল ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি, সুব্রত বক্সি, ধীমান রায়। তিনি বলেন আমি কালকে থেকে আবার পুনরায় অশোকনগর পার্টি অফিসে বসব।

Post a Comment